Sunday, September 27, 2026
বাড়ি রাজ্য স্কুল থেকে উদ্ধার প্রধান শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ

স্কুল থেকে উদ্ধার প্রধান শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ

স্কুল থেকে উদ্ধার প্রধান শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ ডিসেম্বর :  জিরানিয়া বঙ্কিম নগর বুনিয়াদী স্কুলে নিজ কক্ষে আত্মহত্যার পথ বেছে নিলেন প্রধান শিক্ষক। মৃত শিক্ষকের নাম সুব্রত দাস। বয়স ৫৩ বছর। শুক্রবার সকালে সাড়ে নয়টার নাগাদ স্কুলে এসে প্রধান শিক্ষক সুব্রত দাস ছাত্র ছাত্রীদের নিজ কক্ষ থেকে বকুনি দিয়ে বের করে দেন। পরবর্তী সময় অন্যান্য শিক্ষকরা প্রধান শিক্ষকের কক্ষে গিয়ে দেখেন ঝুলন্ত অবস্থায় রয়েছেন তিনি।

 খবর দেওয়া হয় জিরানিয়া থানার পুলিশকে। এদিকে ছুটে আসে পরিবারের লোকজনেরা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশ জানায় মৃত শিক্ষকের বাড়ি স্কুল সংলগ্ন পার্শ্ববর্তী এলাকায়। প্রাথমিক ধারণা এটি আত্মহত্যা। পরিবারে কাছ থেকে জানা গেছে শারীরিক সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি। যার কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে মনে করছে সকলে। জিরানিয়া থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। ময়না তদন্তের পর মৃত্যুর আসল রহস্য বের হয়ে আসবে। ঘটনায় শোকের ছায়া নেমে আসে স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের মধ্যে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha