Saturday, September 26, 2026
বাড়ি রাজ্য ইকফাই কলেজে বিক্ষোভ যুব কংগ্রেসের

ইকফাই কলেজে বিক্ষোভ যুব কংগ্রেসের

ইকফাই কলেজে বিক্ষোভ যুব কংগ্রেসের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ ডিসেম্বর : ছাত্রীর সাথে অধ্যাপক দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ তুলে ইকফাই বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেস। যুব কংগ্রেসের কর্মীরা জানান, এই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে কুপ্রস্তাব দিয়েছেন অধ্যাপক।

তাই অধ্যাপকের বিরুদ্ধে যাতে কঠোর শাস্তি ব্যবস্থা গ্রহণ করা হয় তার জন্য ডেপুটেশন প্রদান করতে যায় যুব কংগ্রেসের এক প্রতিনিধি দল। কিন্তু এদিন বিশ্ববিদ্যালয়ের গেটে থাকা বেসরকারি নিরাপত্তা কর্মীরা যুব কংগ্রেসের প্রতিনিধি দলের সাথে দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ তুলেন তারা। ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করলেন যুব কংগ্রেসের প্রতিনিধি দল।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha