Thursday, November 26, 2026
বাড়ি রাজ্য মৃত্যুর কাছে হার মানল সাড়ে চার বছর বয়সে শিশু

মৃত্যুর কাছে হার মানল সাড়ে চার বছর বয়সে শিশু

মৃত্যুর কাছে হার মানল সাড়ে চার বছর বয়সে শিশু

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ নভেম্বর : মৃত্যুর কাছে হেরে গেল সাড়ে চার বছর বয়সি শিশু। বুধবার দুপুরে রাজধানীর বর্ডার গোল চক্কর এলাকায় দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিল সে। এদিন দুপুরবেলা শিশুটি তার ঠাকুর মার সঙ্গে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিলেন। তখন নম্বরবিহীন বেপরোয়া মারুতি গাড়ি এসে শিশুটিকে ধাক্কা দিয়ে গুরুতর আঘাত করে।

শিশুটির মাথায় এবং হাতে ও পায়ে গুরুতর আঘাত লেগেছিল। শিশুটির বাড়ি দক্ষিণ জয়নগর এলাকায়। নাম মোহাম্মদ ইউসুফ। শুক্রবার সকাল সাড়ে ১১ টার নাগাদ জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু কোলে ঢলে পড়ে শিশুটি। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবার-পরিজনদের মধ্যে। দুপুরে নাগাদ মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মী জানিয়েছেন গাড়ি চালকের বিরুদ্ধে মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। স্থানীয়দের পক্ষ থেকে অভিযুক্ত গাড়ি চালকের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি তুলেছে। উল্লেখ্য, শহরে বেপরোয়া গাড়ি এবং নম্বর বিহীন গাড়ি, বাইকের যন্ত্রণায় অতিষ্ঠ পথচারীরা। প্রতিনিয়ত এ ধরনের দুর্ঘটনা সামনে আসলেও চরম উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে রাজ্য পুলিশ প্রশাসন এবং ট্রাফিক কর্মীদের। কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না এ ধরনের উর্মাদ, লম্পট চালকদের বিরুদ্ধে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha