Friday, November 27, 2026
বাড়ি রাজ্য বনদস্যুদের পেছনে ধাওয়া করে আক্রান্ত বনকর্মীরা

বনদস্যুদের পেছনে ধাওয়া করে আক্রান্ত বনকর্মীরা

বনদস্যুদের পেছনে ধাওয়া করে আক্রান্ত বনকর্মীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ নভেম্বর : বেআইনিভাবে চোরাই কাঠ পাচারের সময় পেছনে ধাওয়া করল বনকর্মীরা। ‌তখন বনকর্মীদের গাড়ি ভাঙচুর চালায় দুষ্কৃতিকারীরা। ঘটনা বৃহস্পতিবার সকালে পানিসাগর থানাধীন উপ্তখালী–লালছড়া সংযোগ সড়কে। গোপন খবরের ভিত্তিতে বেআইনি কাঠ বোঝাই একটি গাড়িকে ধাওয়া করে বনদপ্তরের কর্মীরা।

অভিযোগ, সেই সময় পালানোর চেষ্টা করতে গিয়ে পাচারকারীরা বনদপ্তরের গাড়িতে ভাঙচুর চালায়। শুধু তাই নয়, ধাওয়া এড়াতে চলন্ত গাড়ি থেকে রাস্তায় ছুড়ে ফেলতে থাকে অবৈধভাবে বোঝাই করা কাঠ। এতে বড় কর্মীদের গাড়ি ভাঙচুর হয়। যদিও খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর থানার পুলিশ।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha