স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ নভেম্বর : এন.ডি.এ-র মিছিলে
মাস্ক বাহিনী! শনিবার
বিজেপি,
তিপ্রা
মথা ও আইপিএফটি-র যৌথ মিছিল আগরতলা
পুর নিগমের তিনটি ওয়ার্ডে। ১৭ নং ওয়ার্ডের
এনডিএ প্রার্থী শিখা ব্যানার্জি, ১৮ নং ওয়ার্ডের
এনডিএ প্রার্থী নারায়ণ
দে এবং ১৯ নং ওয়ার্ডের
এনডিএ প্রার্থী ভাস্বতি
দেববর্মার
সমর্থনে
এই মিছিল সংগঠিত
করা হয়। মিছিলের
অগ্র ভাগে ছিলেন করলেন প্রদেশ
বিজেপির
সভাপতি
অভিষেক
দেবরায়,
মন্ত্রী
রতনলনাথ,
মন্ত্রী
শুক্লা
চরণ নোয়াতিয়া, আগরতলা
পুর নিগমের বিদায়ী
মেয়র দীপক মজুমদার
সহ তিপ্রা মথা দলের নেতৃত্ব।
মিছিলটি পুর নিগমের ১৭, ১৮ ও ১৯ নং ওয়ার্ডের বিভিন্ন
রাস্তা
পরিক্রমা
করে বিজেপি রামনগর
মন্ডল অফিসের সামনে গিয়ে শেষ হয়। কিন্তু
এদিনের
মিছিলে
ছিল শতাধিক মাস্ক পরিধান করা এবং মাথায়
কাপড় বাঁধা যুবক। অনেকের চোখে ছিল কালো চশমা। আপনাদের
সবার বয়স আনুমানিক
১৫-৩০ বছর। তাদের দেখে অনেকের মনে প্রশ্ন জাগে তারা কারা? তাদের পরিচয়
কি? এই মাস্ক বাহিনী কবের জন্য প্রস্তুত
হচ্ছে? একপ্রকার আতঙ্ক সৃষ্টি হয়েছে
তাদের কারণে। তবে বিরোধীদের পক্ষ থেকে অবশ্যই
প্রশ্ন
উঠতে পারে তাদের পরিচয় নিয়ে।
আগে এমন মিছিল দেখে নি শহরবাসী। হয়তো বাইক বাহিনীর
পর নতুন বাহিনীর
আমদানি!
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান