স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ নভেম্বর: বর্তমান সরকার নয় বছরে একটি ফ্লাইওভার করতে পারেনি,
ড্রেনগুলি কভার দিয়ে ঢাকতে পারেনি, একটি ব্রীজ নির্মাণ করতে পারেনি, রাস্তা গুলি প্রশস্ত
করতে পারেনি। বৃহস্পতিবার বাধারঘাট চৌমুহনীতে নির্বাচনী সভায় বর্তমান সরকার এবং নিগমের
ব্যর্থতা তুলে ধরতে গিয়ে এই কথা বললেন প্রাক্তন মন্ত্রী তথা বামফ্রন্টের আহ্বায়ক
মানিক দে। এদিন বামফ্রন্টের হয়ে তিনি জনগণের কাছে ভোট চাইলেন ৫১ টি ওয়ার্ডের। প্রতিশ্রুতি
দিলেন প্রকৃত উন্নয়নের। তিনি বলেন, অনেক অসমাপ্ত কাজ ২০১৮ সালের পর সম্পূর্ণ করতে
পারেনি বর্তমান সরকার।
তাদের গালভরা
কথা বাস্তবের সঙ্গে সংগতিহীন। ২০১৮ সালে সরকারের প্রতিষ্ঠিত হওয়ার সময় ২৯৪ টি প্রতিশ্রুতি
দিয়েছিলেন। এই প্রতিশ্রুতি গুলি পালন করতে পারেনি তারা। এখন বলছে ২০২৮ সালে বিরোধীরা
একটি আসনও পাবে না। কিন্তু এটা সম্পূর্ণ নির্ভর করে জনগণের উপর। তারা মুখরোচক বক্তব্য
দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে জানান তিনি। মানিক দে বলেন, বামফ্রন্ট
সরকারের সময় রাজ্যে সরকারি কর্মচারী ছিল এক লক্ষ ৫৬ হাজার। বর্তমানে সরকারি কর্মচারীর
সংখ্যা এক লক্ষ। তিনি বলেন, বিজেপির পক্ষ হয়ে যারা বলছেন মোদি শেষ কথা, এটা ভুল। শেষ
কথা বলে জনগণ। মানুষ যখন প্রতিবাদী হয় তখন পালানোর জায়গা পাবে না বলে জানান তিনি।
আয়োজিত নির্বাচনী সভায় মানিক দে ছাড়াও স্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান