স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ নভেম্বর : ৫১ শক্তিপীঠের অন্যতম পীঠস্থান উদয়পুরের মাতা ত্রিপুরাসুন্দরী মন্দির। প্রতিবছর দীপাবলির আলোর উৎসবে রাজ্যের সর্ববৃহৎ মেলা অনুষ্ঠিত হয়। ত্রিপুরা সুন্দরী মন্দির প্রাঙ্গণে এবারের দীপাবলি উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ মনোমুগ্ধকর ড্রোন শো। আকাশের বুকে আলোর কারুকার্যে ভারতের মানচিত্রের পাশাপাশি ত্রিপুরা রাজ্যের সমৃদ্ধ কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের যে অপূর্ব নিদর্শন ফুটিয়ে তোলা হলো, তা সত্যিই অভিভূত করার মতো। কিন্তু জেলা প্রশাসনের চরম উদাসীনতাও ফুটে উঠেছে এদিন।
অথচ কোটি কোটি টাকা ব্যয় করে এই মেলার আয়োজন করলেও দেখা গেছে মাতাবাড়ির বিশেষ অনুষ্ঠানে দর্শকদের বসার জায়গার ছাউনি খালি। কেন কি কারনে দর্শকদের মাথার উপর ছাওনি খালি রাখা হলো সেটা বোঝা দায় হয়ে দাঁড়ালো দর্শকদের কাছে। কারণ বাঁশের স্ট্রাকচার দেওয়া হল অথচ মাথার উপর ছাউনি নেই এটা কোন ধরনের টেন্ডেন্সি প্রমাণ করতে চাইলো জেলা প্রশাসন? সৌন্দর্য ফুটিয়ে তোলার কোন নমুনা হতে পারে না এই ধরনের কান্ডজ্ঞানহীন কাজকর্মের। সারারাত দর্শকরা খালি আকাশের নিচে বসে অনুষ্ঠান উপভোগ করেছেন। মাথায় কুয়াশা পড়েছে তাদের। সমালোচনা শোনা গেছে দর্শকদের মুখ থেকেই। তাৎপর্যপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে মেলার এই ধরনের কান্ডজ্ঞানহীন কর্মকান্ডে। এটা কোনভাবেই ভুল বলে মনে করা যায় না, যেখানে দর্শকদের জন্য গেরুয়ার চেয়ার দিতে পারেন সেখানে কিভাবে ছাওনি ছাড়া দর্শকদের বসার জায়গা তৈরি করেছে?
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান