Monday, November 9, 2026
বাড়ি রাজ্য চোর বাগান সার্বজনীন দুর্গাপূজার ছায়া থেকে অল্পে বাঁচলো দর্শকরা

চোর বাগান সার্বজনীন দুর্গাপূজার ছায়া থেকে অল্পে বাঁচলো দর্শকরা

চোর বাগান সার্বজনীন দুর্গাপূজার ছায়া থেকে অল্পে বাঁচলো দর্শকরা

 

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ নভেম্বর : গত ১৭ অক্টোবর পশ্চিমবঙ্গে চোর বাগান সার্বজনীন দুর্গাপূজার প্যান্ডেল প্রবল বৃষ্টির মধ্যে দর্শনার্থীদের চাপে ভেঙ্গে পড়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এক মাস হয়নি এই ঘটনার। এর থেকে শিক্ষা গ্রহণ করে নি ত্রিপুরা সরকার। মাতা ত্রিপুরেশ্বরী মন্দির চত্বর থেকে ব্রম্মা বাড়ি পর্যন্ত আলোয় সাজিয়ে তোলা হয়েছে। প্রায় ১০০ ফুট উঁচু আলোর গেইট নির্মাণ করা হয় ব্রম্মা বাড়িতে। এবং এই কয়েকটা বাঁশের মধ্যেই ছিল একাধিক লাইট বোর্ড। সোমবার বিকেলে প্রবল ঝড়ে ভেঙে পড়েছে এই গেইট। ঘটনার সময় দর্শনের সমাগম না থাকার কারণে কোন ধরনের বড়সড় দুর্ঘটনা সংগঠিত হয়নি।

জানা যায়, প্রতিবছর দীপাবলি উৎসবকে কেন্দ্র করে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির প্রাঙ্গণে দেশ-বিদেশের হাজার হাজার দর্শনার্থীর সমাগম ঘটে। এই বছরও উৎসবকে ঘিরে ব্যাপক আয়োজন করা হয়েছিল। মন্দির চত্বর ও তার আশপাশ এলাকায় বসেছিল অসংখ্য ছোট বড় দোকান এবং বিভিন্ন সামগ্রীর স্টল। কিন্তু উৎসবের দ্বিতীয় দিনেই প্রবল ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে সেই উৎসবের আনন্দ অনেকটাই ম্লান হয়ে যায়। ঝড়ের দাপটে মেলা প্রাঙ্গণের বিভিন্ন অস্থায়ী কাঠামো ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে ছোট ব্যবসায়ীদের মাথায় কার্যত হাত পড়েছে। মেলাকে কেন্দ্র করে যাঁরা সারা বছর অপেক্ষার পর মেলায় পসরা সাজিয়ে বসেছিলেন, তাদের অনেকেই এখন আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। প্রবল ঝড়ো হাওয়ার দাপটে উদয়পুরের সুভাষ ব্রিজ সংলগ্ন ওয়েলকাম গেইট, ব্রহ্মাবাড়ি এলাকায় অবস্থিত ওয়েলকাম গেইট এবং নবশক্তি ক্লাব সংলগ্ন ওয়েলকাম গেইট ভেঙে পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 পাশাপাশি রাস্তার দু'পাশে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হওয়ায় যানজটের পরিস্থিতি সৃষ্টি হয়। ফলে সাধারণ পথচারী থেকে শুরু করে যানবাহন চালকদেরও চরম দুর্ভোগের মুখে পড়তে হয়েছে। উৎসবের দ্বিতীয় দিনে এই প্রাকৃতিক বিপর্যয় নিঃসন্দেহে মেলা পরিচালনা ও সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার সামনে বড়সড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। বিশেষ করে মেলা প্রাঙ্গণে বিপুল সংখ্যক পুণ্যার্থী ও দর্শনার্থীর উপস্থিতির মধ্যে ভেঙে পড়া গেইট এবং ঝড়ে ক্ষতিগ্রস্ত অস্থায়ী কাঠামো ঘিরে নিরাপত্তার প্রশ্নও দেখা দিয়েছে। এদিকে দীপাবলি উৎসবের এলইডি লাইটের গেইট ভেঙ্গে পড়লো উদয়পুর ব্রহ্মবাড়ি এলাকায়। বড়সড় অঘটন থেকে অল্পতে বাঁচলো দর্শনার্থীরা। সে সময় কোনরকম ভিড় ছিল না এলাকায়। কিন্তু কোন অঘটন ঘটলে এর দায় কে নিত? এ ধরনের আলোকসজ্জা যেকোনো সময় রাস্তায় ভেঙে পড়তে পারে জানেও রাস্তার মধ্যে গড়ে তোলা হয়? আগরতলা শহরের জনসমাগম এলাকা বড়দোয়ালী, উত্তর গেট্ সংলগ্ন এলাকা সহ বিভিন্ন এলাকায় সারা বছর বিভিন্ন অনুষ্ঠানের প্রচার করা হয় এ ধরনের বড় গেটে ফ্লেক্স এবং লাইট লাগিয়ে। এই প্রশ্ন সচেতন নাগরিক মহলের। পাশাপাশি ঝড়ে ক্ষতিগ্রস্ত অস্থায়ী কাঠামোর দ্রুত সংস্কার ও যান চলাচল স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়। একই সঙ্গে মেলার বাকি দিন গুলিতে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর গুলি কী ব্যবস্থা গ্রহণ করে সেটাই দেখার। পাশাপাশি মেলায় দোকান নিয়ে বসা ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতির কথা বিবেচনা করে মেলা কমিটি মেলার দিন বৃদ্ধি করে কিনা সেটাও দেখার বিষয়।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha