Monday, October 26, 2026
বাড়ি রাজ্য সরকারি উপহার নিয়ে মহকুমা শাসকদের সঙ্গে বৈঠক মন্ত্রীর

সরকারি উপহার নিয়ে মহকুমা শাসকদের সঙ্গে বৈঠক মন্ত্রীর

সরকারি উপহার নিয়ে মহকুমা শাসকদের সঙ্গে বৈঠক মন্ত্রীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ অক্টোবর : উৎসব উপলক্ষে রাজ্যের ভোক্তাদের জন্য বিনামূল্যে চিনি, ময়দা, সুজির ঘোষণা দিয়ে চরম অস্বস্তিতে পড়েছে সরকার। সংবাদ মাধ্যমের সামনে বার বার মুখ খুলছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। সোমবার তিনি রাজ্যের বিভিন্ন মহকুমা শাসক এবং খাদ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন। বৈঠকে তিনি অবগত হন প্রত্যেক মহকুমায় বিভিন্ন ন্যায্য মূল্যের দোকানগুলিতে সরকারের উৎসবের উপহার পৌঁছেছে কিনা।

এবং ন্যায্য মূল্যের দোকানগুলিতে এসে মানুষের প্রতিক্রিয়া কি রয়েছে। তারপর তিনি এক সাংবাদিক সম্মেলন করে বলেন, আগামী তিন থেকে চার দিনের মধ্যে সুজি, ময়দা পৌঁছে যাবে প্রত্যেক ন্যায্য মূল্যের দোকানে। কিন্তু যেহেতু চিনি রাজ্যের বাইরে থেকে আনতে হয়। তাই সাত থেকে ১০ দিন সময় লাগবে। তবে বিরোধীদের এক হাত নিলেন মন্ত্রী। তিনি বলেন, পূবর্তন সরকারের সময় কখনো বিনামূল্যে রেশন থেকে চিনি ময়দা সুজি দেওয়া হয়নি উৎসব উপলক্ষে। তাদের মানসিকতা অনেক ছোট। তাই তারা দিতে পারেনি। তারা আবার বর্তমান সরকারের ধান ক্রয় করা নিয়ে কটাক্ষ করেন। কিন্তু তাদের সময় ধান ক্রয় করে দেখাতে পারেনি। বর্তমান সরকার রাজ্যের ৯ লক্ষ ৯২ হাজার রেশন কার্ডধারী পরিবারের জন্য বিনামূল্যে উৎসবের উপহার হিসেবে চিনি, ময়দা, সুজি দিয়ে চলেছে।

একই সঙ্গে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে এক হাত নিলেন তিনি। তিনি বলেন, জিতেন্দ্র চৌধুরী ব্যস্ত আছেন দিল্লির যন্তর মন্তরে গিয়ে দেশবিরোধী দের সঙ্গে হাত মেলানো চক্রান্ত করতে। যাতে দেশকে দুর্বল করা যায়। তারা উস্কানি দিয়ে সরকারকে কালিমা লিপ্ত করতে চাইছেন। এর থেকে বিরত থাকতে আহ্বান মন্ত্রী সুশান্ত চৌধুরীর।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha