স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ অক্টোবর :বিশ্রামগঞ্জ বড়জলা গ্রাম
পঞ্চায়েতের বাঁধের পাড় এলাকায় এক পরিবারের যন্ত্রণায় অতিষ্ঠ গোটা গ্রামবাসী। তাদের
অভিযোগ গ্রামের গৃহবধূ জান্নাত বেগম এবং তার বাবা আবুল কাশেম মিয়া ও রোসনা বেগমের
অত্যাচারে অতিষ্ঠ গোটা গ্রামের মানুষ। গৃহবধূ জান্নাত বেগম তার সহজ সরল স্বামী নজরুল
ইসলামকে জুতো দিয়ে এবং শলা ঝাড়ু দিয়ে হামেশা মারধর করে, গ্রামে নেশার কোটা বিক্রি
করে। গ্রামবাসীদের বাড়ি থেকে রাবারের সিট চুরি করে নিয়ে আসে।
তার যন্ত্রণায়
অতিষ্ট গোটা গ্রাম। শুক্রবার জান্নাত জিরানিয়া খলা এলাকা থেকে তিন গাড়ি মানুষ নিয়ে
এসে আক্রমণ চালায় তার স্বামী নজরুল ইসলামের বাড়িতে। বাড়ি ঘরের জিনিসপত্র লন্ডভন্ড
করে দেয়। ঘর থেকে ৪০ হাজার টাকা নিয়ে যায়। নজরুলের মা এবং ভাইয়ের বউকে ঘরের মধ্যে
ফেলে মারধর করে। এরই প্রতিবাদ করেন বিশ্রামগঞ্জ বড়জলা গ্রাম পঞ্চায়েতের বাঁধের পাড়
এলাকার সমস্ত মানুষ। তারা শনিবার সকালে সংবাদ মাধ্যমে জান্নাত বেগমের অত্যাচারের কাহিনী
তুলে ধরে পুলিশ প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের আবেদন জানিয়েছেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান