Saturday, October 17, 2026
বাড়ি রাজ্য পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার বিলেতি মদ

পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার বিলেতি মদ

পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার বিলেতি মদ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ অক্টোবর : সপ্তমী পূজার দিন পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার বিলেতি মদ। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত বাড়ি থেকে প্রায় ৪০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিলেতি মদ উদ্ধার করল মনুবাজার থানার পুলিশ। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, দক্ষিণ ত্রিপুরা জেলার মনুবাজার থানার অন্তর্গত নবগ্রাম এলাকার বাসিন্দা ভজন মালাকার নামে এক ব্যক্তির বিরুদ্ধে অবৈধভাবে বিলেতি মদ বিক্রির অভিযোগের খবর পায় পুলিশ।

সেই গোপন খবরের ভিত্তিতে মনুবাজার থানার ওসি সঞ্জীব দেববর্মার নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। অভিযানের সময় একটি পরিত্যক্ত বাড়ি থেকে প্রায় ৪০ বোতল বিভিন্ন ধরনের বিলেতি মদ উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া মদের সঙ্গে কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় কাউকে আটক করতে না পারায় পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha