Saturday, October 17, 2026
বাড়ি রাজ্য ট্রলি না নিয়ে হুইল চেয়ার দিয়ে টানা হেঁচড়া করল রোগীকে

ট্রলি না নিয়ে হুইল চেয়ার দিয়ে টানা হেঁচড়া করল রোগীকে

ট্রলি না নিয়ে হুইল চেয়ার দিয়ে টানা হেঁচড়া করল রোগীকে

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ অক্টোবর : ট্রলি না নিয়ে হুইল চেয়ার দিয়ে টানা হেঁচড়া করল ফাঁসিতে আত্মহত্যার চেষ্টা করা গৃহবধূকে। ঘটনা বিশালগড়ে। জানা গেছে শনিবারে রঘুনাথপুর এলাকায় পারিবারিক বিষয়কে কেন্দ্র করে প্রিয়াঙ্কার স্বামীর সঙ্গে তার ঝামেলা হয়। ঝামেলা মারাত্মক আকার ধারণ করায় স্ত্রী প্রিয়াঙ্কা খাতুন আত্মহত্যার চেষ্টা করে। পরবর্তী সময়ে পরিবারের লোকেরা দেখতে পেয়ে চিৎকার শুরু করে।

খবর দেওয়া হয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদেরকে। দপ্তরের কর্মীরা ছুটে গিয়ে ফাঁসিতে আত্মহত্যার চেষ্টা গৃহবধূকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসলে ঘটে অবাক কান্ড। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা গৃহবধূকে ট্রলি না নিয়ে হুইল চেয়ারে টানা হেচড়া করছে গৃহবধূকে। কোন রকম ভাবে মহকুমা হাসপাতালে চিকিৎসকের কাছে পৌঁছানো হয় আত্মহত্যা চেষ্টা করা গৃহবধূকে। বর্তমানে ফাঁসিতে আত্মহত্যার চেষ্টা গৃহবধূ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তবে বলাই বাহুল্য অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের চরম গাফিলতার ছবি ধরা পরল। এখন প্রশ্ন উঠছে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ট্রলি না নিয়ে হাসপাতালের হুইলচেয়ারে কেন ফাঁসিতে আত্মহত্যা চেষ্টা করা গৃহবধূকে হাসপাতালে ভিতরে নেওয়া হলো তা নিয়ে উঠছে প্রশ্ন?

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha