Thursday, October 15, 2026
বাড়ি রাজ্য মৃতদেহ উদ্ধার বিশালগড়ে

মৃতদেহ উদ্ধার বিশালগড়ে

মৃতদেহ উদ্ধার বিশালগড়ে

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ অক্টোবর :বিশালগড় বাজার এলাকার ব্রিজের নিচ থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার বিশালগড় বাজারে ব্যবসায়ীরা দোকান খুলতে এসে দেখেন ব্রিজের নিচে মশারি ঝুলানো এক ব্যক্তি শুয়ে আছে। তখন তাদের সন্দেহ হয়।

 কাছে গিয়ে দেখতে পান মৃতদেহ মশারির ভেতর পড়ে আছে। সাথে সাথে বিশালগড় থানার পুলিশকে খবর দেয়। ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায় মৃত ব্যক্তির নাম সুজন পাল। দীর্ঘদিন ধরে এলাকায় ঘোরাফেরা করতো। কিভাবে মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট ধারণা করতে পারছে না পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha