স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা। ১৫ অক্টোবর :ত্রিপুরা জুট
মিলের কর্মী
ও অবসরপ্রাপ্তদের
বিভিন্ন দাবি
নিয়ে জুট
মিলের এমডি
বিনয় ভূষণ
দাসের কাছে
ডেপুটেশন প্রদান
করল ত্রিপুরা
সিনিয়র সিটিজেন
অ্যান্ড পেনশনার্স
সংঘ এবং
জুট মিল
কর্মচারী মঞ্চ।
ডেপুটেশনে উপস্থিত
ছিলেন জুট
মিল কর্মচারী
সংঘের সভাপতি
রণজিৎ দে,
সাধারণ সম্পাদক
অধীর ভৌমিক,
জুট মিল
কর্মচারী মঞ্চের
সম্পাদক অমিতাভ
দাস, জুট
মিল ব্রাঞ্চের
সম্পাদক জয়কুমার
দাস, সভাপতি
স্বপন মণ্ডল-সহ অন্যান্য প্রতিনিধিরা।
কর্মীদের বকেয়া
বেতন, সুদ,
লিভ এনক্যাশমেন্ট,
ই.পি.এফ-সহ বিভিন্ন
আর্থিক সুবিধা
সঠিকভাবে হিসাব
করে দ্রুত
মিটিয়ে দেওয়ার
দাবি জানানো
হয়। আদালতের
নির্দেশ অনুযায়ী
কর্মী ও
অবসরপ্রাপ্তদের ন্যায্য
অধিকার নিশ্চিত
করার জন্য
কর্তৃপক্ষের কাছে
আবেদন জানান
প্রতিনিধিরা। পাশাপাশি
আরো জানান
তাদের একটা
সাংগঠনিক কার্যালয়
ছিল যেটা
কোন এক
অজ্ঞাততার কারণে
দখল করে
নিয়েছেন ঠিকেদার।
বিশেষ করে
এই কার্যালয়ের
মধ্যে থাকা
বিভিন্ন সরঞ্জাম
নষ্ট করে
ফেলে ঠিকাদার।
অবিলম্বে কার্যালয়টি
মেরামত করে
দেওয়ার দাবি
করা হয়
বলে জানান।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান