স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
১৪ অক্টোবর : চুরি যাওয়া দুটি টমটম, ১৩ টি ব্যাটারি সহ ৩ জন চোরকে আটক করল বটতলা ফাঁড়ির পুলিশ। এ বিষয়ে পশ্চিম আগরতলা থানার ওসি জানান গত নয় অক্টোবর উড়ালপুলের নিচ থেকে একটি টমটম চুরি হয়। ৩০ মিনিট পরে টমটমের মালিক এসে দেখেন তার টমটম নেই। তারপর বটতলা শাড়িতে অভিযোগ দায়ের করেন। তখন বটতলা ফাঁড়ির পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে একজনকে সনাক্ত করে। মঙ্গলবার এডি নগর থানাধীন সীমান্তবর্তী এলাকা থেকে সেই ব্যক্তিকে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদে জানতে পারে চুরির ঘটনার মূল মাস্টারমাইন্ড সে নিজে।
টমটমটি মাস্টার পাড়া এলাকায় রেখে ব্যাটারি নিয়ে আসে বিক্রি করার জন্য। তখন ব্যাটারির দোকান থেকে খবর দেওয়া হয় একজন ব্যক্তির ব্যাটারি বিক্রি করতে এসেছে। তারপর পুলিশ তাকে গ্রেফতার করে। অভিযুক্ত চোরের কাজ শহরে রাতের বেলা ঘুরে ঘুরে ব্যাটারি চুরি করা। তারপর তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরো দুজনকে আটক করা হয়। তখন দেখা যায় একজন রয়েছে কুখ্যাত চোর। কুখ্যাত চোরের বিরুদ্ধে আগের একটি মামলা রয়েছে। শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারা চুরি করে। পুলিশ গোটা গ্যাঙের সন্ধানে তদন্তে নেমেছে বলে জানান। বুধবার তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান