স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
৩০ সেপ্টেম্বর : পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিয়ে মানবাধিকার কমিশনের দ্বারস্থ হল ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচ.বি রোড। সম্প্রতি রাজধানীর অফিস লেনে শান্তিপূর্ণ আন্দোলন করছিল ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকাররা। কিন্তু আচমকা দেখা যায় পুলিশ আন্দোলনকারীদের উপর হামলে পড়ে। প্রথমে আন্দোলনকারীদের উপর জল কামান দিয়ে জল ছুড়া হয়। পরবর্তী সময় তাদের বল পূর্বক গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়।
অভিযোগ উঠে মহিলা আন্দোলনকারীদের উপর বল প্রয়োগ করেছে পুরুষ আরক্ষা কর্মীরা। তাই এই ঘটনার স্বাধীন তদন্তক্রমে দোষী পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে বুধবার ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচ.বি রোড। সংগঠনের নেতৃত্বরা জানান ইতিমধ্যে তারা রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান করেছেন। মুখ্যমন্ত্রীর নিকট চিঠি প্রেরণ করেছেন। প্রয়োজনে ওনারা উচ্চ আদালতে মামলা দায়ের করবেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান