Thursday, September 24, 2026
বাড়ি রাজ্য ভিলেজ কমিটি নির্বাচনে জয় নিয়ে মুখ্যমন্ত্রী ৯০ শতাংশ নিশ্চিত

ভিলেজ কমিটি নির্বাচনে জয় নিয়ে মুখ্যমন্ত্রী ৯০ শতাংশ নিশ্চিত

ভিলেজ কমিটি নির্বাচনে জয় নিয়ে মুখ্যমন্ত্রী ৯০ শতাংশ নিশ্চিত

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ সেপ্টেম্বর : ভিলেজ কমিটির নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সংবাদ মাধ্যমে এক প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন, দল থেকে এখনো পাহাড়ে ভিলেজ কমিটির নির্বাচনের প্রচারে যাওয়ার জন্য বলা হয়নি। দলের নেতৃত্ব বলছেন তারা একাই সামলে নেবে সবকিছু।

তাই ভিলেজ কমিটির নির্বাচনের পচার থেকে দূরে আছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তরে বলেন, ফেকাল্টি না থাকলে নতুন মেডিকেল কলেজের অনুমোদন কিভাবে মিলছে রাজ্য সরকারের? যেখানে শূন্য পদ পূরণের প্রয়োজন বলে মনে হচ্ছে সেখানে সরকার শূন্যপদ পূরণ করছে। সুতরাং, রাজ্য সরকার জনগণের পরিষেবা দিতে অত্যন্ত আন্তরিক। মুখ্যমন্ত্রী ধর্মনগরের গোষ্ঠী কোন্দলের ঘটনার পরিপ্রেক্ষিতে বলেন, কোনভাবেই কাম্য নয় ধরনের ঘটনা। দল ব্যবস্থা নেবে। কোন অবস্থাতেই বরদাস্ত করা হবে না।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha