Thursday, September 24, 2026
বাড়ি রাজ্য ভোট কর্মীদের ভোট পড়েছে ৬ হাজার ১৬৭ টি

ভোট কর্মীদের ভোট পড়েছে ৬ হাজার ১৬৭ টি

ভোট কর্মীদের ভোট পড়েছে ৬ হাজার ১৬৭ টি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ সেপ্টেম্বর :আসন্ন পুর নগর সংস্থার নির্বাচনকে সামনে রেখে শুক্রবার চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। অক্টোবর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। অক্টোবর পর্যন্ত এই খসড়া ভোটার তালিকার উপর দাবি আপত্তি জানানো যাবে। সকল দাবি আপত্তির সমাধান করার পর ১৫ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

 বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে বিস্তারিত জানান রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন। অপরদিকে, ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে ভোট কর্মী নিরাপত্তারক্ষীদের ভোট গ্রহণ পর্ব চলছে। ভোটের কাজে নিযুক্ত কর্মীদের ভোট গ্রহণ ৩৮ টি ব্লকে সম্পন্ন হয়েছে। টি ব্লকে বৃহস্পতিবার সম্পন্ন হবে ভোট গ্রহণ পর্ব। বুধবার পর্যন্ত ভোট কর্মীদের ভোট পড়েছে হাজার ১৬৭ টি বলে জানান রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha