Monday, September 21, 2026
বাড়ি রাজ্য চল্লিশ লক্ষ টাকা সহ আটক ৫

চল্লিশ লক্ষ টাকা সহ আটক ৫

চল্লিশ লক্ষ টাকা সহ আটক ৫

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ সেপ্টেম্বর ; শনিবার রাতে কমলপুর মহকুমার দুর্গা চৌমুহনী এলাকায় পুলিশের নাকা চেকিং চলাকালীন একটি সন্দেহভাজন বোলেরো গাড়ি থেকে নগদ ৪০ লক্ষ টাকা উদ্ধার করা হয়। গাড়িতে থাকা পাঁচজনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, কমলপুর ট্রাফিক ইনচার্জ পঙ্কজ দেবনাথ এবং কমলপুর থানার অফিসার ইনচার্জ সুমন আচার্যের যৌথ নেতৃত্বে দুর্গা চৌমুহনী এলাকায় নাকা চেকিং চলছিল।

 সেই সময় ধর্মনগর থেকে আগরতলা গামী TR 01 CD 0692 নম্বরের একটি বোলেরো গাড়ি দিয়ে টাকা পাচার করার চেষ্টা করা হয়। গাড়ি থেকে নগদ ৪০ লক্ষ টাকা উদ্ধার হয়। ধৃতদের বয়স ১৮ থেকে ৩৩ বছর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দাবি করেছেন, উদ্ধার হওয়া টাকা সুপারি ব্যবসার লেনদেনের টাকা। তবে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বক্তব্যে কিছু অসংগতি লক্ষ্য করা গেছে বলে জানা যায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha