Saturday, September 19, 2026
বাড়ি জাতীয় তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রীর বাড়িতে দুর্নীতি দমন শাখার অভিযান

তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রীর বাড়িতে দুর্নীতি দমন শাখার অভিযান

তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রীর বাড়িতে দুর্নীতি দমন শাখার অভিযান

 

 



তিরুচিরাপল্লী, সেপ্টেম্বর (হি..): তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী কেএন নেহরুর বাড়িতে হানা দিল দুর্নীতি দমন শাখা। শনিবার সকালে প্রাক্তন মন্ত্রীর বাড়িতে পৌঁছে যান অফিসাররা। শুরু হয় তল্লাশি অভিযান। এর মধ্যেই নেহরুর বাড়িতে হাজির হয়েছেন আর এক প্রাক্তন মন্ত্রী আনবিল মহেশ। এই নিয়ে তামিলনাড়ু জুড়ে শুরু হয়েছে জোর চর্চা।

তিরুচিরাপল্লীতে প্রাক্তন মন্ত্রী কে এন নেহরুর বাসভবনে তামিলনাড়ু ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশন ডিরেক্টরেট-এর তল্লাশি অভিযানের মধ্যেই থিল্লাই নগরে তাঁর বাসভবনে এসে পৌঁছন প্রাক্তন মন্ত্রী আনবিল মহেশ পোয়্যামোঝি। প্রাক্তন মন্ত্রীর বাসভবনে ভিজিল্যান্স দুর্নীতি দমন বিভাগের তল্লাশি অভিযান চলাকালীনই এই সাক্ষাতের ঘটনাটি ঘটে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha