Monday, August 31, 2026
বাড়ি রাজ্য ভাল্লুকের কামড়ে আহত দম্পতি

ভাল্লুকের কামড়ে আহত দম্পতি

ভাল্লুকের কামড়ে আহত দম্পতি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ আগস্ট ; জোলাইবাড়ী স্থিত বীরেন্দ্রনগর এডিসি ভিলেজের অধীনে পাঞ্জীরায় মগ পাড়ার বাসিন্দা অংসাফাই মগ তার সহধর্মীনি অংসানো মগ রবিবার নিকটবর্তী এলাকায় রাবার বাগান পরিষ্কার করার জন্য যায়। সেখানে অতর্কিতভাবে একটি ভাল্লুক দুইজনের উপর আক্রমন করে বলে জানাযায়।

এতে করে ভাল্লুকের কামরে গুরতর আহত হয় স্বামী, স্ত্রী দুইজনে। ঘটনার পর স্থানীয় লোকজনেরা আহত দম্পতিকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে আহত স্বামী স্ত্রী শান্তির বাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha