স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
২১ আগস্ট:মন্ত্রিসভার সিদ্ধান্তের
বিরোধিতা করলো প্রদেশ কংগ্রেস। শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে
প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া
হয়েছে বিভিন্ন দপ্তরের শূন্য পদ পূরণ করার। কিন্তু এই শূন্য পদ গুলি কতদিনের মধ্যে
পূরণ করা হবে সে বিষয়ে কোন উল্লেখ নেই মন্ত্রীর। কিন্তু গত সাড়ে আট বছরে বহু শূন্য
পদ পূরণের প্রক্রিয়া শুরু হওয়ার পর মাঝপথে বন্ধ হয়ে গেছে নিয়োগ প্রক্রিয়া। আবার
বহু ক্ষেত্রে দেখা গেছে শূন্য পথ পূরণ করতে সরকারের সময় লেগেছে প্রায় পাঁচ থেকে ছয়
বছর। এতে রাজ্যের বেকারার দিশাহীন হয়ে পড়ে বলে দাবি করেন তিনি।
এদিকে প্রদেশ
যুব কংগ্রেস সভাপতির নীলকমল সাহা বলেন, ইদানিং সরকার সিদ্ধান্ত নিয়েছে পিআরটিসির পরিবর্তে
এখন থেকে পাঁচ বছরের স্কুল সার্টিফিকেট বাধ্যতামূলক হবে চাকরি ক্ষেত্রে। এটা রাজ্যের
বেকারদের বঞ্চিত করার অন্যতম উদ্দেশ্য সরকারের। যারা দেশে সরকার পরিচালনা করছে তাদের
সুযোগ পাইয়ে যাওয়া এবং যেসব আধিকারিক অন্য রাজ্য থেকে এসে ত্রিপুরা রাজ্যে কর্মরত
রয়েছেন তাদের ছেলেমেয়েদের সুবিধা পাইয়ে দিতে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। ফলে
রাজ্যের বেকারদের চাকুরী দখল করবে অন্যান্য রাজ্যের ছেলেমেয়েরা। এর বিরুদ্ধে আন্দোলনে
নামতে চলেছে কংগ্রেস। আগামী কিছুদিনের মধ্যেই এই আন্দোলন শুরু হবে বলে জানান তিনি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান