স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা। ১৯
আগস্ট : জিবি হাসপাতাল থেকে চিকিৎসকের মোবাইল ফোন ও ল্যাপটপ
চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে এনসিসি থানার পুলিশ। গত ১৭ আগস্ট এই চুরির ঘটনা
ঘটে। এরপর এনসিসি থানায় অভিযোগ দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ।তদন্তে নেমে পুলিশ
কুঞ্জবন এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে।
তাঁর কাছ
থেকে চুরি যাওয়া মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এনসিসি থানার ওসি পরিতোষ দাস জানান, ধৃত ব্যক্তিকে বুধবার আদালতে তোলা হবে। পুলিশের
পক্ষ থেকে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে। চুরির
ঘটনায় ধৃত ব্যক্তির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তদন্ত করছে পুলিশ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান