স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা। ১৯
আগস্ট : ফোরাম অফ
সিভিল পেনশনার্স
অ্যাসোসিয়েশন ত্রিপুরা
স্টেট কমিটির
উদ্যোগে ১১
দফা দাবি
আদায়ের লক্ষ্যে
বুধবার আগরতলা
সার্কিট হাউস
সংলগ্ন এলাকায়
গণ অবস্থান
করা হয়।
দীর্ঘ দুই
ঘন্টা গণ
অবস্থান চলে।
উপস্থিত ছিলেন
সিভিল পেনশনার
অ্যাসোসিয়েশনের কনভেনার
ডঃ ভোপাল
চন্দ্র সিনহা
সহ অন্যান্যরা।
কনভেনার ভোপাল
চন্দ্র সিনহা
জানান, কেন্দ্রীয় সরকার
২০২৫ সালের
মার্চ মাসে
কেন্দ্রীয় সরকারের
অধীন অবসরপ্রাপ্ত
কর্মচারীদের জন্য
যে ভেলিডেশন
এক চালু
করেছে সেটা
অবিলম্বে বাতিল
করতে হবে।
এই আইনের
মাধ্যমে পেনশনারদের
বিভাজন করার
জন্য চেষ্টা
করছে সরকার।
এই আইন
সরকার হাতিয়ার
হিসেবে প্রয়োগ
করতে চাইছে।
যা সরকারের
অন্যতম ক্ষমতা।
তাই অবিলম্বে
এই আইন
বাতিল করার
দাবি সংগঠনের
পক্ষ থেকে।
বুধবার এই
আন্দোলন গোটা
দেশের সঙ্গে
ত্রিপুরাতেও সংঘটিত
করা হচ্ছে
বলে জানান
তিনি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান