Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য নেশার বিরুদ্ধে অভিযান চালিয়ে আটক চার

নেশার বিরুদ্ধে অভিযান চালিয়ে আটক চার

নেশার বিরুদ্ধে অভিযান চালিয়ে আটক চার

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ আগস্ট : নেশার ঠেক হয়ে উঠেছে রাজধানী আড়ালিয়া পঞ্চবটি বাজার। দীর্ঘদিন ধরে দেশি মদ থেকে শুরু করে রকমারি নেশার রমরমা চলছে বাজারে। দিন দুপুরে প্রকাশ্যেই চলে নেশার রমরমা। রাতে পরিস্থিতি আরো বেশি খারাপ হয়। এই বিষয় নিয়ে স্থানীয় কিছু মাতব্বর জড়িত থাকার এলাকাবাসী মুখ খুলতে পারে না। অবশেষে ধৈর্য হারিয়ে বৃহস্পতিবার পুলিশকে খবর দেয় এলাকাবাসী। ঘটনাস্থলে ছুটে যায় পূর্ব আগরতলা থানার পুলিশ।

চারজন অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মী জানান, খবর পেয়ে এসে চারজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তবে নেশা মুক্ত ত্রিপুরার অন্যতম বাধা হয়ে দাঁড়াচ্ছে পঞ্চবটি বাজার। পূর্ব থানার পুলিশের নজরদারির চরম অভাব।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha