স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
১১ আগস্ট: প্রাক্তন ডিজি
অনুরাগের ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পর প্রথমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী
অমিত শাহের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার। ত্রিপুরা রাজ্যের আইন-শৃঙ্খলা
সহ উন্নয়নমূলক বিষয় নিয়ে কথা হয়েছে বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি আসন্ন ভিলেজ কমিটির নির্বাচন এবং পৌর নির্বাচন নিয়ে কথা বলেছেন মুখ্যমন্ত্রী
বলে সূত্রে খবর। পাশাপাশি ডিজির ঘটনার সম্পর্কে অবগত হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
সুষ্ঠুভাবে তদন্ত প্রক্রিয়া যেন এগিয়ে নেওয়া যায় তার জন্য সব ধরনের সহযোগিতাও চেয়েছেন
মুখ্যমন্ত্রী।
কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে হাইকোর্টের বিচারপতি
দ্বারা যে তদন্তের দাবি তোলা হয়েছে সেই দাবি কতটা সরকারের নজরে রয়েছে সেটাই বড় প্রশ্ন।
যাইহোক রাজ্যের আইন-শৃঙ্খলা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী। যতদূর
খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শলা পরামর্শেই রাজ্যের আইনশৃঙ্খলার গতি আনতে চলেছেন
মুখ্যমন্ত্রী। তবে গত কয়েক মাসে কোটি কোটি টাকার নেশা সামগ্রী আটক হয়েছে রাজ্যের
রেল স্টেশন গুলির মধ্যে। পুলিশ মাস্টার মাইন্ডের আটক করতে ভয় পাচ্ছে। যাদের নেটওয়ার্ক
সরাসরি দেশ-বিদেশ পর্যন্ত। সে বিষয়টা নিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান