Sunday, August 9, 2026
বাড়ি রাজ্য অস্বাভাবিক কোন কিছুই বরদাস্ত করা হবে না : মুখ্যমন্ত্রী

অস্বাভাবিক কোন কিছুই বরদাস্ত করা হবে না : মুখ্যমন্ত্রী

অস্বাভাবিক কোন কিছুই বরদাস্ত করা হবে না : মুখ্যমন্ত্রী

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। আগস্ট : বিরোধীরা মনে করছে তাদের মানুষ বিশ্বাস করবে। কিন্তু মানুষ তাদের বিশ্বাস করবে না। কারণ বর্তমান সরকার সমস্যা সমাধানের সরকার। রবিবার কুড়ি নং ওয়ার্ডের উদ্যোগে খোশবাগান স্থিত এলাকায় আয়োজিত রক্তদান শিবিরে এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, স্বচ্ছভাবে সরকার পরিচালনা করে চলেছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার।

 সমস্যার কাজ করলে সমস্যা হবে। কিন্তু এর মানে এটা নয় এই সরকার সমস্যা সৃষ্টি করছে। মুখ্যমন্ত্রী আরো বলেন অস্বাভাবিক কোন কিছুই বরদাস্ত করা হবে না। তবে বর্তমানে যে ড্রাগসের সমস্যা সৃষ্টি হয়ে আছে, সেটা সমাধান করতে সরকার উদ্যোগ নিচ্ছে। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বর্তমানে অত্যন্ত ভালো জায়গায় রয়েছে। সারা দেশের মধ্যে ত্রিপুরা নিচের দিক থেকে তিন নম্বর স্থানে রয়েছে। ফলে বিনিয়োগকারীরা সম্প্রতি রাজ্যে এসে স্বাস্থ্য ক্ষেত্রে, পর্যটন ক্ষেত্র সহ বিভিন্ন ক্ষেত্রে লক্ষ ২৭ হাজার কোটি টাকার মৌ স্বাক্ষর করেছে।

মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরা আর আগের জায়গায় নেই। সরকার কাজ করছে বলেই উন্নয়ন সম্ভব হচ্ছে। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের উৎসাহিত করেন। একই সঙ্গে এদিন মুখ্যমন্ত্রীর হাত ধরে স্থানীয় স্মৃতি ক্লাবের পূজার থিম উন্মোচন হয়। উপস্থিত ছিলেন পূজা কমিটির উদ্যোক্তারা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha