বাড়িরাজ্যআন্দোলনে নামতে চলেছে বাম কর্মচারী সংগঠন

আন্দোলনে নামতে চলেছে বাম কর্মচারী সংগঠন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ জুলাই : রাজ্যের বিভিন্ন দপ্তর গুলিতে যে শূন্য পদ তৈরি হয়ে আছে সেগুলি অবিলম্বে পূরণ করা, পূর্বের সরকারের মতো প্রতিবছর দুবার মহার্ঘ ভাতা প্রদান করা, কন্টাকচুয়াল প্রথা প্রত্যাহার করে নিয়মিত চাকরি প্রদান করা, জে.আর.বি.টি এবং টিআরবিটির মাধ্যমে নিয়োজিত কর্মচারীদের প্রথম দিন থেকে নিয়মিত বেতন প্রদান করা সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামতে চলেছে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি।

সংগঠনের পক্ষ থেকে এইচ বি রোড সমন্বয় ভবনে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এই কথা বলেন ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচ বি রোডের সাধারণ সম্পাদক মহুয়া রায়। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আগামী কর্মসূচি তুলে ধরেন সাধারণ সম্পাদক মহুয়া রায়। তিনি বলেন, আগামী ১৯ শে জুলাই মহা মিছিল সংঘটিত করবে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি (এইচ বি রোড)। ১৪টি রাজ্যের দাবি এবং ১১ টি জাতীয় দাবি নিয়ে এই মহা মিছিল সংঘটিত করবে তারা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য