স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ আগস্ট : দুর্নীতির প্রতিবাদ, শ্রমিক ও কৃষকের কাজের উপর আঘাত নামিয়ে আনা সহ একাধিক সমস্যার প্রতিবাদে আগামী ১০ আগস্ট দেশব্যাপী অনুষ্ঠিত হবে জেল ভরো আন্দোলন। তারই অঙ্গ হিসাবে রাজ্যেও ব্যাপক আন্দোলনের ডাক দিল সিটু, সারা ভারত কৃষক সভা, ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন এবং জিএমপি। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে সিটুর রাজ্য সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত জানান, ১৯৪২ সালের ৯ আগস্ট ব্রিটিশবিরোধী ঐতিহাসিক আন্দোলনের স্মৃতিকে সামনে রেখে প্রতি বছর ৯ আগস্ট কর্মসূচি পালন করা হয়। তবে এই বছর ৯ আগস্ট রবিবার হওয়ায় ১০ আগস্ট এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় ভাবে ডাকা কর্মসূচিতে ১০ লক্ষের অধিক মানুষ হবে বলে ধারণা। কারণ দেশের শ্রমিকদের এবং বেকারদের কাজ নেই।
সরকার
কাজের প্রতিশ্রুতি দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু দিন দিন কাজের পরিমাণ বর্তমান সরকারের আমলে কমে যাচ্ছে। অথচ সরকার শ্রমিক স্বার্থের আইন বাতিল করে কর্পোরেট স্বার্থে শ্রম কোড চালু করেছে। এতে শ্রমজীবী অংশের মানুষের অধিকার ক্ষুন্ন হয় বলে জানান তিনি। সাংবাদিক সম্মেলনে শঙ্কর প্রসাদ দত্তর সাথে উপস্থিত ছিলেন সিটুর রাজ্য সভাপতি মানিক দে, তিনি বলেন দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ। একদিকে মানুষের কাজকর্ম নেই, অন্যদিকে চলছে লুটপাট। সরকারি সম্পত্তি জলের দলে বিক্রি করে দিচ্ছে সরকার। ফলে গোটা দেশে আইন অচল হয়ে পড়ছে। তাই এমন অবস্থায় দাঁড়িয়ে জেল ভরো আন্দোলনে নামতে বাধ্য হচ্ছে বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন কৃষক নেতা পবিত্র কর, শ্যামল দে এবং মধুসূদন
দাস।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান