Wednesday, August 5, 2026
বাড়ি রাজ্য রীতিনীতি মেনে রাজ বাড়িতে কের পূজার আয়োজন, পূজায় অংশ নিয়ে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী

রীতিনীতি মেনে রাজ বাড়িতে কের পূজার আয়োজন, পূজায় অংশ নিয়ে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী

রীতিনীতি মেনে রাজ বাড়িতে কের পূজার আয়োজন, পূজায় অংশ নিয়ে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। আগস্ট: সোমবার রাত থেকে শুরু হয়েছে ত্রিপুরার ঐতিহ্যবাহী কের পূজা। মঙ্গলবার রাজবাড়ি প্রাঙ্গণে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে কের পূজা অনুষ্ঠিত হয়। রাজন্য আমল থেকে চলে আসছে এই ঐতিহ্যবাহী পূজা। মঙ্গলবার দুপুরে কের পূজায় অংশ নেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

মুখ্যমন্ত্রী বলেন, 'কের' অর্থ সুরক্ষিত সীমানা বা গণ্ডি। রাজ্য জনগণকে মহামারি, প্রাকৃতিক দুর্যোগ, অশুভ শক্তি বিপদ-আপদ থেকে রক্ষা এবং সকলের শান্তি, সমৃদ্ধি মঙ্গল কামনায় এই পূজার আয়োজন করা হয়। এদিন সকালে কের পূজা চলাকালীন নির্ধারিত এলাকার চারদিকে বাঁশ দিয়ে সিমানা দিয়ে দেওয়া হয়। কের পূজা চলাকালীন সময় নির্ধারিত জায়গায় কেউ প্রবেশ বা সেখান থেকে কেউ বের হতে পারবে না। কের পূজা শেষে নির্ধারিত জায়গা উন্মুক্ত করে দেওয়া হয়। ত্রিপুরা রাজ্যের জাতি জনজাতি সকলে মিলেই সব উৎসব উদযাপন করে।

এর মাধ্যমে একটা আত্ম তৃপ্তি থাকে। মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তার জন্য আমল থেকে চলে আসা বিভিন্ন উৎসবের উপর বিশেষ গুরুত্ব সম্মান পেয়েছে। ধরনের সম্মান এবং গুরুত্ব বিগত দিনে ছিল না বলে জানান মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক রায় সহ জনজাতি মোর্চার অন্যান্য নেতৃত্ব। উল্লেখ্য, ১৯৪৯ সালের ১৫ অক্টোবর ত্রিপুরা ভারতভুক্ত হওয়ার পর তৎকালীন রাজমাতার সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী এখনো রাজ্য সরকার কের পূজার রাজকীয় পৃষ্ঠপোষকতা যাবতীয় ব্যয়ভার বহন করে আসছে। বুধবার সকালে পূজার আনুষ্ঠানিক সমাপ্তি হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha