Sunday, September 27, 2026
বাড়ি রাজ্য হাসপাতালের ফটকে পড়ে আছে রোগী, সহানুভূতি নেই হাসপাতাল কর্তৃপক্ষের

হাসপাতালের ফটকে পড়ে আছে রোগী, সহানুভূতি নেই হাসপাতাল কর্তৃপক্ষের

হাসপাতালের ফটকে পড়ে আছে রোগী, সহানুভূতি নেই হাসপাতাল কর্তৃপক্ষের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ আগস্ট :আইজিএম হাসপাতাল রাজ্যের দ্বিতীয় রেফারেল হাসপাতাল হিসেবে পরিচিত। শতবর্ষ পুরনো এই হাসপাতাল নিয়ে রাজ্যের মানুষের গর্ব। কিন্তু এই হাসপাতালের মূল ফটকে পড়ে আছেন একজন মুমূর্ষু রোগী। মাঝ বয়সী এই রোগী সোমবার সকাল থেকে হাসপাতালের ফটকে পড়ে থাকলেও তার চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের নেই কোন সহানুভূতি নেই। অর্ধমৃত অবস্থায় পড়ে থাকা এই রোগীর পরিচয় কেউ জানে না।

 তবে এলাকায় ঘুরে বেড়াতেন বলে জানা যায়। হাসপাতালে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে বহু চিকিৎসক এবং নার্স সকাল থেকে হাসপাতালের এই মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করলেও কারোর সহানুভূতি হলো না রোগীটিকে ওয়ার্ডে নিয়ে যাওয়ার। যাতে তার চিকিৎসার বন্দোবস্ত হয়। রাজ্যের মন্ত্রীদের সরকারি আবাসনের ২০০ থেকে ৩০০ মিটার দূরে এই চিত্র অবশ্যই বুঝিয়ে দিল কতটা অসহায় মানুষ।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha