স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
২ আগস্ট : নেশামুক্ত যুব, বিকশিত ভারতের
সংকল্প নিয়ে প্রধানমন্ত্রীর হাত
ধরে শুরু হল ১০০
সপ্তাহ দেশ ব্যাপী জন
আন্দোলন। দেশের যুব সমাজকে মাদকাশক্তির
কবল থেকে মুক্ত করে
একটি সুস্থ, সচেতন ও বিকশিত ভারত
গড়ার লক্ষ্যে রবিবার আনুষ্ঠানিকভাবে সূচনা হলো ‘বিকশিত ভারত
সংকল্প অভিযান–নেশামুক্ত যুব’ কর্মসূচির। যুব কল্যাণ ও
ক্রীড়া মন্ত্রকের অধীন মাই ভারতের
উদ্যোগে আয়োজিত দেশব্যাপী জন অংশ গ্রহণ
মূলক অভিযানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদি।
ভিডিও
কনফারেন্সের মাধ্যমে তিনি এই কর্মসূচির
সূচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে দেশজুড়ে ২৫ হাজারেরও বেশি
স্থানের সঙ্গে সংযোগ স্থাপন করা হয়। এক
কোটিরও বেশি তরুণ-তরুণী
একসঙ্গে মাদকমুক্ত ভারতের শপথ গ্রহণ করে
সমাজ থেকে মাদকের অভিশাপ
দূর করার অঙ্গীকার করে।
মাই ভারত ত্রিপুরার উদ্যোগে
ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু,
ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়ের ভাইস চেন্সেলার প্রফেসর
ডঃ দেবব্রত দাস, রেজিস্টার সমীর
কুমার শীল, সমাজ কল্যাণ
ও সমাজ শিক্ষা দপ্তরের
বিশেষ সচিব তপন কুমার
দাস, পশ্চিম জেলার জেলাশাসক ডাঃ বিশাল কুমার,
মাই ভারত ত্রিপুরার অধিকর্তা
মাহবুব আলম লস্কর সহ
অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন
ত্রিপুরা রাজ্যের তিন দিকে সিমান্ত
এলাকা। একটা দেশকে ধ্বংস
করতে হলে প্রথমে যুব
সমাজকে শেষ করতে হয়।
বর্তমানে সমগ্র বিশ্বের মধ্যে ভারতের মূল শক্তি যুবরা। তাই ভারতের যুবদের শেষ করার চক্রান্ত করা হচ্ছে। ড্রাগসের মাধ্যমে যুব সমাজকে ধ্বংস করার চেষ্টা চলছে। তাই সকলকে সতর্ক থাকতে হবে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান