Sunday, August 2, 2026
বাড়ি রাজ্য অটো চালকদের প্রতিবাদে চোখ খুলল বিশালগড় থানার পুলিশের

অটো চালকদের প্রতিবাদে চোখ খুলল বিশালগড় থানার পুলিশের

অটো চালকদের প্রতিবাদে চোখ খুলল বিশালগড় থানার পুলিশের

 

 

 

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। আগস্ট :কারণে-অকারণে গাড়ি চালকদের কাছ থেকে জরিমানা আদায় করা পুলিশের অতীত অভ্যাস বলে মনে করেন গাড়ি চালকরা। কিন্তু আইন কানুন মেনে গাড়ি চালাতে হয়। না হলে জরিমানার মুখোমুখি হওয়াটা কোন অস্বাভাবিক বিষয় নয়। তবে পুলিশকে আগে নিজেদের শুধরাতে হবে। নাহলে লজ্জায় পড়াতাই স্বাভাবিক। এমনটাই ঘটে গেল কমলাসাগর স্থিত লেম্বুতুলি এলাকায়। রবিবার জরিমানা আদায় ঘিরে বিশালগড় থানার পুলিশের সাথে অটো চালকদের ঝামেলা বাঁধে।

 কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। অভিযোগ, রবিবার ছুটির দিনে সকালবেলা লেম্বু তলী এলাকায় পকেট ভারী করতে বসেছিল পুলিশ। যেসব অটোর মধ্যে গ্লাস পেপার ছিল সেসব অটো দাঁড় করিয়ে মোটা অংকের জরিমানা আদায় করছিল বিশালগড় থানার দায়িত্বপ্রাপ্ত বাবুরা। আচমকাই অটো চালকরা জড়ো হয়ে প্রতিবাদে শামিল হয়। তাদের বক্তব্য যদি গ্লাস পেপার তুলে নিতে হয় তাহলে সব গাড়ি থেকে গ্লাস পেপার তুলতে হবে। এমনকি পুলিশ টি আর ০৭ ২৫৭৮ নম্বরে বিলালগড় থানার গাড়িতে গ্লাস পেপার লাগানো। এটাও খুলতে হবে।

তাই দাবি নিজেদের গাড়ি থেকে গ্লাস পেপার খুলে অন্যান্য গাড়ি থেকে গ্লাস পেপার খোলার জন্য অভিযান চালাতে হবে। তাহলেই দুর্ঘটনার রদ করা সম্ভব হবে। গ্লাস পেপার এর কারণে পুলিশের গাড়ি যে দুর্ঘটনায় পড়বে না তার কোন নিশ্চয়তা নেই। সুতরাং, অটো চালকরা প্রতিবাদে সামিল হওয়ার পর চোখ খুলল পুলিশ প্রশাসনের।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha