Tuesday, July 28, 2026
বাড়ি রাজ্য ঈপ্সিতার উন্নত চিকিৎসার জন্য দিল্লি পাঠালেন প্রতিমা ভৌমিক

ঈপ্সিতার উন্নত চিকিৎসার জন্য দিল্লি পাঠালেন প্রতিমা ভৌমিক

ঈপ্সিতার উন্নত চিকিৎসার জন্য দিল্লি পাঠালেন প্রতিমা ভৌমিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ জুলাই : জন্মের পর থেকে শারীরিকভাবে কিছু ত্রুটির কারণে বিকাশ ঘটছে না শিশুকন্যা ঈপ্সিতার। তার বাড়ি কমলপুর মানিক ভান্ডার কলাছড়া এলাকায়। সামাজিক মাধ্যমে বিষয়টি উঠে আসার পর পাশে দাঁড়িয়েছেন রাজ্যের প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি ঈপ্সিতার পরিবারকে ডেকে এনে জিবি হাসপাতালের নিউরো বিভাগের চিকিৎসক আবির লাল নাথ এবং শিশু বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে চিকিৎসার ব্যবস্থা করেছেন।

কিন্তু উন্নত চিকিৎসার প্রয়োজন বলে জিবি হাসপাতাল থেকে জানিয়ে দিয়েছে ঈপ্সিতার পরিবারকে। এবং তাকে বহিঃরাজ্যের রেফার করে দেওয়া হয়েছে। রাজ্যের প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সেই অনুযায়ী দিল্লি এইমস্ হাসপাতালে সমস্ত চিকিৎসার বন্দোবস্ত করতে উদ্যোগ নিয়েছেন। মঙ্গলবার দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন ঈপ্সিতার পরিবার। দ্রুত চিকিৎসা সম্পন্ন হওয়ার পর সুস্থ হয়ে রাজ্যে ফিরে আসবে বলে মঙ্গলবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন রাজ্যের প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান