স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
২৭ জুলাই ;নিট পরিক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ ঘিরে দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ হয়েছেন শনিবার। এর রেশ কাটতে না কাটতে এবার ত্রিপুরায় চাকুরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার মত চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসে সোমবার। যদিও বিষয়টি এতদিন ধাপা চাপা ছিল।
কিন্তু সোমবার বিষয়টি জনসম্মুখে আসে। কমিউনিটি হেলথ অফিসারের নিয়োগ প্রক্রিয়ার জন্য সফেদ বোর্ড গত ১ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা গ্রহণ করে। গত ১৫ জুলাই লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা হয়। ১৭ জুলাই চাকুরী প্রত্যাশী যুবক-যুবতীরা জানতে পারে তাদের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল ৩১ জানুয়ারি। সামাজিক মাধ্যমকে কাজে লাগিয়ে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল বলে অভিযোগ। তারপর বিষয়টি নিয়ে জাতীয় স্বাস্থ্য মিশনের কার্যালয়ে আসেন চাকরির প্রত্যাশীরা।
পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার বিষয়টি জানান দপ্তরের আধিকারিকদের। তখন তারা জানিয়ে দেন বিষয়টি তদন্ত করে দেখা হবে একটি কমিটির মাধ্যমে। এর জন্য দুদিন সময় দেওয়ার জন্য বলেন। কিন্তু গত কয়েকদিনে কোনরকম প্রতিক্রিয়া না পেয়ে সোমবার দপ্তরের অধিকর্তার দারস্থ হয় চাকরি প্রত্যাশী যুবক-যুবতীরা। তখন তাদের জানিয়ে দেওয়া হয় জাতীয় স্বাস্থ্য মিশন এই বিষয়ে অবগত নয়। পরীক্ষার দায়িত্বে তারা ছিল না। বিষয়টি ইন্টারভিউ -র বোর্ড সফেদ বলতে পারবেন। তারপর হতাশাগ্রস্ত হয়ে চাকরি প্রত্যাশীরা জানান জাতীয় স্বাস্থ্য মিশনের এ ধরনের উত্তরে তারা অত্যন্ত দিশাহীন হয়ে পড়েছে। অবিলম্বে কোন তদন্ত না করলে আগামী দিন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন এবং বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুশিয়ারি দেন তারা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান