স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
২৭ জুলাই ;চন্ডিপুরে কংগ্রেস কর্মীদের উপর আক্রমণের ঘটনার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠল ধর্মনগর থানা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায় পুলিশ। জানা যায়, চন্দ্রপুরে কংগ্রেস কর্মীদের উপর দুষ্কৃতীদের হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ধর্মনগর। ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে সোমবার ধর্মনগর থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন কংগ্রেসের নেতা-কর্মীরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, চন্দ্রপুরে কংগ্রেসের কর্মী-সমর্থকদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে শাসক দলের দুর্বৃত্তরা। এই ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। ধর্মনগর থানার সামনে বিক্ষোভ চলাকালীন কংগ্রেস নেতৃত্ব পুলিশের কাছে স্মারকলিপি প্রদান করেন। তারা জানান, শাসক দলের দুর্বৃত্তদের দ্বারা আক্রান্ত হয় যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জাকির হোসেন, এন এস ইউ আই-র উত্তর জেলার নেতৃত্ব সাহিদ আহমেদকে মারধর করেছে। সম্প্রতি এই ঘটনাটি সংঘটিত হয়েছে।
তা নিয়ে ধর্মনগর থানায় অভিযুক্তদের নাম সহকারে মামলা করা হয়েছে। কিন্তু পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করতে চাইছে না। আগামী ২৪ ঘন্টার মধ্যে পুলিশ প্রশাসন যদি অভিযুক্তদের গ্রেফতার না করে তাহলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে জানান কংগ্রেস নেতৃত্ব। পাশাপাশি স্থানীয় বিধায়ক জহর চক্রবর্তীকে উদ্দেশ্য করে বলেন, তিনি দলীয় দুষ্কৃতিকারীদের নিয়ন্ত্রণ না করলে কংগ্রেস গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিহত করতে বাধ্য হবে। আরো বলেন, ধর্মনগরে কাউন্সিলর রাহুল কিশোর রায় মৃত্যু কাণ্ডে যারা জড়িত তারাই এখন জামিন পেয়ে জেল থেকে বের হয়ে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে জড়িয়ে পড়েছে। পুলিশ প্রশাসন তাদের আটক করতে দাবি করেন কংগ্রেসের প্রতিনিধি দল। বিশেষ করে সম্প্রতি কংগ্রেস কর্মীদের উপর যে ঘটনাটি সংঘটিত করেছে তার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান