স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ জুলাই : প্রকল্প কর্মীদের আহবানে ১০ জুলাই কালা দিবস। তাই শুক্রবার সি আই টি ইউ অনুমোদিত ত্রিপুরা মিড ডে মিল ওয়ার্কার্স ইউনিয়ন, ত্রিপুরা আশা ওয়ার্কার্স ইউনিয়ন এবং ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেলপার্স ইউনিয়নের পক্ষ থেকে শ্রম ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করা হয়।
শ্রম ভবনের সামনে কর্মসূচিতে উপস্থিত নেতৃত্ব জানান, অঙ্গনওয়াড়ি, মিড ডে মিল এবং আশা কর্মীদের নিয়ে যে সমস্ত প্রতিশ্রুতি সরকার দিয়েছিল তার একটি প্রতিশ্রুতিও পালন করছে না। সরকার তাদের সঙ্গে প্রতারণা করেছে। তাই প্রতিবাদ জানিয়ে কালা দিবস পালন করছে। তাই আজকে দাবি দিবস থেকে সরকারের উদ্দেশ্যে আহ্বান জানানো হচ্ছে, সমস্ত প্রকল্প কর্মীদের অবিলম্বে নিয়মিতকরণ করা, বেতন-ভাতার ন্যূনতম মজুরি অন্তত তাদের প্রদান করতে হবে। পাশাপাশি পেনশন, গ্র্যাচুয়িটি প্রদান করতে হবে বলে জানান তারা।

