বাড়িরাজ্যবন্যায় দেড় হাজারেরও অধিক মানুষ আশ্রয় নিল ত্রান শিবিরে

বন্যায় দেড় হাজারেরও অধিক মানুষ আশ্রয় নিল ত্রান শিবিরে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ জুলাই : বন্যায় কুমারঘাটের পরিস্থিতি উদ্বেগে ফেলছে প্রশাসনকে। প্রায় দেড় হাজারের অধিক মানুষ ত্রান শিবিরে আশ্রয় নিয়েছে। জানা যায়, মনু ও দেও নদীর জলস্তর বিপদসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় মহকুমার একাধিক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বহু পরিবার ঘরবাড়ি ছেড়ে প্রশাসনের খোলা ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।কুমারঘাট মহকুমা প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের জন্য ১৭ টি ত্রাণ শিবির খোলা হয়েছে। বর্তমানে এসব শিবিরে ২৮৭ টি পরিবারের মোট ১৫০৯ জন মানুষ আশ্রয় নিয়েছেন। হালাইমুড়া, ইন্ডাস্ট্রি পাড়া, ইন্দিরা কলোনি, তারাপুর, তরণীনগর সহ বিভিন্ন এলাকায় বাড়িঘরে ঢুকে পড়েছে বন্যার জল।

 বহু রাস্তাঘাট জলের নীচে চলে গেছে।বন্যার জেরে ক্ষতিগ্রস্ত বাসিন্দারা জানান, লাগাতার বৃষ্টির কারণে পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে। অনেকেই রাতের অন্ধকারে গৃহপালিত পশুপাখি নিয়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ত্রাণ শিবিরে পৌঁছেছে। এদিকে পরিস্থিতির উপর নজর রাখছে মহকুমা প্রশাসন। আধিকারিকরা বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখছেন। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার এবং প্রয়োজনে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। আবহাওয়া অনুকূলে না এলে এবং বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী দিনে বন্যা পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে বলে জানা গেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য