বাড়িরাজ্যছয় দফা দাবিতে বিদ্যুৎ নিগমে ডেপুটেশন

ছয় দফা দাবিতে বিদ্যুৎ নিগমে ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ জুলাই : বিদ্যুৎ মাসুল হ্রাস করা সহ ৬ দফা দাবিকে সামনে রেখে বিদ্যুৎ নিগমের এম.ডি-র নিকট ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা বিদ্যুৎ গ্রাহক সমিতি। এইদিন রাজধানীর বনমালিপুরস্থিত বিদ্যুৎ নিগম লিমিটেডের অফিসের সামনে সংগঠনের পক্ষ থেকে প্রথমে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

 পরবর্তী সময় সংগঠনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল বিদ্যুৎ নিগমের অফিসে গিয়ে নিগমের এম.ডি-র হাতে ৬ দফা দাবি সম্বলিত স্মারক লিপি তুলে দেয়। পরবর্তী সময় ত্রিপুরা বিদ্যুৎ গ্রাহক সমিতির কনভেনার সঞ্জয় চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডেপুটেশন প্রদানের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানান। একই সাথে তিনি ৬ দফা দাবি গুলি তুলে ধরেন। পাশাপাশি তেলিয়ামুড়ায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে পুলিশের মৃদু লাঠিচার্জের তীব্র নিন্দা জানান। অবিলম্বে রাজ্যের বিদ্যুৎ পরিষেবা শোধরানোর দাবি করলেন তারা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য