বাড়িরাজ্যড. শ্যামাপ্রসাদ মুখার্জী দেশবাসীর কাছে অত্যন্ত প্রাসঙ্গিক : প্রতিমা ভৌমিক

ড. শ্যামাপ্রসাদ মুখার্জী দেশবাসীর কাছে অত্যন্ত প্রাসঙ্গিক : প্রতিমা ভৌমিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ জুলাই : ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫ তম জন্মদিন উপলক্ষে নর্থ ইস্ট ফাউন্ডেশনের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের বাসভবনে। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন। তিনি বলেন ১৯৫২ সালে ৩৭০ ধারা প্রত্যাহারের জন্য আওয়াজ তুলেন।

 ১৯৫৩ সালে তিনি বলিদান হয়েছিলেন। তারপর ২০১৯ সালে এই ধারা বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার বিলোপ করেছেন। পাশাপাশি ড. শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন ছিল অখন্ড ভারত বর্ষ করার। তাই আজকের দিনে তিনি অত্যন্ত প্রাসঙ্গিক। তাঁর সম্পর্কে নতুন প্রজন্মকে অবগত হতে হবে বলে অভিমত ব্যক্ত করলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তিনি আরো জানান ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মদিন উপলক্ষে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এর মাধ্যমে ৫০ ইউনিট রক্ত সংগ্রহ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য