বাড়িরাজ্যঅটো চালকের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ

অটো চালকের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ জুলাই : শান্তির বাজার মহকুমার অন্তর্গত মুহুরীপুর এলাকায় এক অটো চালকের উপর প্রাণঘাতী হামলার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী, রবিবার রাতে বিলোনিয়া থেকে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন অটোচালক স্বরূপ নন্দী। রাত প্রায় ৯ টার দিকে মুহুরীপুর এলাকায় পৌঁছালে বানু নন্দী ও নেপাল বৈদ্যের নেতৃত্বে একদল দুষ্কৃতকারী তার গতিরোধ করে।

এরপর তাকে একা পেয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা যায়, হামলায় গুরুতরভাবে আহত হন স্বরূপ নন্দী। পরে তিনি ঘটনাটি নিয়ে বাইখোরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য