বাড়িরাজ্যসোমবার মনুশ্রীর জন্য জিবিতে মেডিকেল বোর্ড বসে সিদ্ধান্ত   নেবে

সোমবার মনুশ্রীর জন্য জিবিতে মেডিকেল বোর্ড বসে সিদ্ধান্ত   নেবে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ জুলাই : বিরল রোগে আক্রান্ত রাজধানীর হাঁপানিয়া চৌমুহনি পাড়ার শিশুকন্যা মনুশ্রী চৌধুরী। তার বাবার নাম ধ্রুব চৌধুরী। তার চিকিৎসার জন্য ১৬-১৮ কোটি টাকার প্রয়োজন। রাজ্য সরকার এবং সকলের কাছে আর্থিক সহযোগিতা চাইলো শিশুটির পরিবার।

 শিশুটির বয়স মাত্র ২২ মাস। নিউরো মাসকুলার অ্যাট্রোফি রোগে আক্রান্ত সে। এবং তাকে সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছেন রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। শনিবার নিজ চেম্বারে ডেকে নিয়ে শিশু কন্যার বাবার হাতে ৫০ হাজার টাকা ব্যক্তিগতভাবে তুলে দিলেন মন্ত্রী

। তিনি বলেন, রাজ্যে এ ধরনের রোগী পাওয়া যায় না। বর্তমানে অত্যন্ত অসচ্ছল অবস্থায় আছে। এই চিকিৎসা ত্রিপুরা রাজ্যের নেই। এবং এ রোগের ঔষধ দেশে নেই। বিশ্বের অন্য কোন দেশ থেকে এই রোগের ঔষধ আনতে হবে। প্রয়োজন ১৬ থেকে ১৮ কোটি টাকা। সকলে এই শিশু কন্যার জন্য এগিয়ে আসছে। তিনি আরো বলেন বিষয়টি ইতিমধ্যে মুখ্যমন্ত্রী দৃষ্টিতে গেছে। জিবি হাসপাতালে নিউরো বিভাগের চিকিৎসকের সঙ্গে কথা হয়েছে। আগামী সোমবার মেডিকেল বোর্ড বসে একটি সিদ্ধান্ত গ্রহণ করবেন। সরকার যেন এই শিশু কন্যাকে বাঁচানোর জন্য যথেষ্ট সহযোগিতা করে তার জন্য চেষ্টা করবেন বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য