স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ জুলাই : জিবি এবং এজিএমসি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ নিয়ে বিরোধীরা সরকারকে চাপে ফেলতে চাইছে। প্রতিদিন সরব হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলি।রাজধানীর গুর্খাবস্তি স্থিত স্বাস্থ্য দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন এস.ইউ.সি.আই-র। এজিএমসি ও জিবি হাসপাতালের ফ্যাকাল্টি ও চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার বিষয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে এইদিন স্বাস্থ্য দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন এস.ইউ.সি.আই-র কর্মী সমর্থকরা।
পাশাপাশি এইদিন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে এসইউসিআই। সংগঠনের নেতৃত্ব জানান রাজ্য সরকার এজিএমসি ও জিবি হাসপাতালের ফ্যাকাল্টি ও চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। যার কারনে সোমবার থেকে জিবি হসাপাতালে রোগীর অস্বাভাবিক ভিড় বৃদ্ধি পেয়েছে। বহু রোগী চিকিৎসা পরিষেবা না পেয়ে বাড়িতে ফিরে যেতে বাধ্য হয়েছে। তাই তাদের দাবি উপযুক্ত পরিকাঠামো তৈরি করে এজিএমসি ও জিবি হসাপাতালের ফ্যাকাল্টি ও চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করা হোক।

