বাড়িরাজ্যজরুরি দাবিতে সদর মহকুমা শাসকের উদ্দেশ্যে ডেপুটেশন সিপিআইএম -র

জরুরি দাবিতে সদর মহকুমা শাসকের উদ্দেশ্যে ডেপুটেশন সিপিআইএম -র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ জুলাই : আগরতলা পুর নিগমের ৩৫ ও ৩৬ ওয়ার্ডের জনস্বার্থ সংশ্লিষ্ট জরুরি দাবিতে সদর মহকুমা শাসকের উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করল সিপিআইএম রাজনগর অঞ্চল কমিটি। এজন্য আগরতলা শহরে একটি বিক্ষোভ মিছিল সংঘটিত করে দাবি তোলেন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য অবিলম্বে নিয়ন্ত্রণ করা, রান্নার গ্যাসের মূল্য হ্রাস করা, পুরাতন কালাপানিয়া খাল সংস্কার করা, উচ্ছেদকৃত গরিব মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা করা। মহকুমা শাসক উপস্থিত না থাকায় অতিরিক্ত মহাকুমার শাসক দীপরাজ রায়ের হাতে স্মারক লিপি তুলে দেন সিপিআইএমের প্রতিনিধি দল। তারপর এই ডেপুটেশন ঘিরে একটি পথ সভার আয়োজন করা হয়।

 উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক রতন দাস, শুভাশিস গাঙ্গুলী সহ অন্যান্য নেতৃত্ব। পশ্চিম ত্রিপুরা জেলা সম্পাদক রতন দাস বলেন, কালাপানিয়ার জল বাংলাদেশে ঢোকার আগে ত্রিপুরার সীমান্তবর্তী এলাকায় বন্যা সৃষ্টি করছে গত কয়েক বছর ধরে। বছরের পর বছর এভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার মানুষ, অথচ এই খাল সংস্কারের কোনো উদ্যোগ নেই সরকারের। এই বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হন স্থানীয় কৃষকরা। সরকার যাতে এর ক্ষতিপূরণ প্রদান করে তার জন্য দাবি জানান। একই সঙ্গে নেশার বাড়বাড়ান্ত নিয়ে সরকারের সমালোচনা করেন তিনি। বর্ডার গোল চক্করে এলাকায় দোকানে দোকানে মদ সহ অন্যান্য নেশা সামগ্রী বিক্রি করছে। ফলে বহু পরিবার ধ্বংসের মুখে পড়ছে বলে দাবি করেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য