স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ জুন : বিদ্যুৎ বিভ্রাটের জন্য বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক কেন্দ্রের টেলিফোন পরিষেবা মুখ থুবড়ে পড়ছে। রবিবার বিশ্রামগঞ্জে ভয়াবহ দুর্ঘটনায় আহতদের উদ্ধার করতে গিয়ে দমকল কর্মীদের সাধারণ মানুষ এবং ট্রাফিক কর্মীদের কাছ থেকে গালিগালাজ শুনতে হয়। দমকল কর্মীদের অভিযোগ দীর্ঘদিন ধরে টেলিফোন সমস্যায় ভুগছে তারা।
বিদ্যুৎ না থাকলে ল্যান্ডফোন বোবা হয়ে থাকে। তখন কেউ ফোন করলে তারা বলতে পারে না। বিষয়টি নিয়ে তাদের দপ্তরের আধিকারিকদের এবং টেলিফোন দপ্তরের কর্মীদের অবগত করা হলো সমস্যার সমাধান হয়নি। যার কারনে তারা অত্যন্ত অসহায় বলে সংবাদ মাধ্যমের কাছে দাবি করলেন। তারা আরো বলেন ২৪ ঘন্টা মানুষকে পরিষেবা দিতে প্রস্তুত থাকেন। অথচ টেলিফোন পরিষেবা মুখ থুবড়ে পড়ায় তাদের মানুষের কাছ থেকে গালিগালাজ শুনতে হয়। কেউ কেউ অশ্লীল ভাষা প্রয়োগ করে তাদের গালিগালাজ করে। এদিন বিশ্রামগঞ্জে দুর্ঘটনায় আহতদের উদ্ধার করতে গিয়ে মানুষের গালিগালাজ শুনেছেন। সঙ্গে ট্রাফিক কর্মীরা পর্যন্ত তাদের গালিগালাজ করেছে। অশ্লীল ভাষায় গালিগালাজ করছে তাদের। নিরুপায় হয়ে প্রতিবাদী ভাষা ভুলে মানুষের জীবন বাঁচাতে তখন ছুটতে হয় তাদের। বিষয়টি সংবাদ মাধ্যম দ্বারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত বিদ্যুৎ পরিষেবা এবং টেলিফোন পরিষেবা মেরামত করার দাবি করেন তারা। নাহলে বড়সড় ঘটনা ঘটলে তারা সময় মতো খবর পাবে না বলে মনে করছে।

