বাড়িরাজ্যরামনগরের এক ফ্ল্যাটে বিস্ফোরণ, আহত বহু

রামনগরের এক ফ্ল্যাটে বিস্ফোরণ, আহত বহু

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ জুন : রাজধানীর ফায়ার সার্ভিস চৌমুহনীর ঘটনার পুনার্বৃত্তি ঘটলো রামনগর ৪ নং রোডের এন.এস অ্যাপার্টমেন্টে। বৃহস্পতিবার সকালে বিকট শব্দে কেঁপে উঠল গোটা এলাকা। ভয়াবহ বিস্ফোরণ ঘটে ফ্ল্যাটের একটি কক্ষে। এই বিস্ফোরণের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে আহত হয়েছেন বেশ কয়েকজন। এর মধ্যে গুরুতর আহত দুজন। একজনের দেহের অধিকাংশ জায়গা আগুনে ঝলসে গেছে এবং অপরজনের পুরো দেহে কাচের টুকরো গেঁথে গেছে। ঘটনার পর সঙ্গে সঙ্গে স্থানীয়রা বিকট শব্দে ফ্ল্যাটের মধ্যে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে খবর দেয় দমকল কর্মীদের।

 দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের আইজিএম হাসপাতালে নিয়ে গেলে দুজনকে জিবি হাসপাতালে রেফার করেন। তাদের অবস্থা আশঙ্কা জনক। দমকল কর্মীরা এদিন প্রথম অবস্থায় লিফট ভেঙ্গে পড়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেছিল। পরবর্তী সময়ে ঘটনাস্থলে এসে তারা একপ্রকার ভাবে বেআব্রু হয়ে পড়েন। এই ঘটনা নিয়ে তাদের মনে যথেষ্ট ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। দমকল কর্মীদের একজন আধিকারিক জানিয়েছেন হয়তো কেমিক্যাল বিস্ফোরণ থেকে এই ঘটনা সংঘটিত হতে পারে। ফ্ল্যাটে ১৪ পরিবার বসবাস করেন।

এই ঘটনার পর অনেকে বুঝতে পারছে না কি হয়েছে। ভয়াবহ বিস্ফোরণে জানালার গ্রীল, কাচের জানালা, সিঁড়ির রেলিং সহ বিভিন্ন সরঞ্জাম ভেঙে চুরমার হয়ে যায়। আবার অনেকে মনে করছে এটা এসি বিস্ফোরণ হতে পারে। কিন্তু তদন্ত ছাড়া কোন কিছুই বলতে পারছে না প্রশাসন। খবর পেয়ে এলাকার বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার ঘটনাস্হলে ছুটে যান। ঘটনার সম্পর্কে খোঁজখবর নেন প্রশাসনিক আধিকারিক এবং ফ্ল্যাটে বসবাসরত মানুষের কাছ থেকে। দ্রুত তদন্ত করার জন্য নির্দেশ দেন প্রশাসনকে। প্রথমিক ভাবে ধারনা করা হচ্ছে এই অ্যাপার্টমেন্টে কেমিক্যাল জাতীয় কিছু মজুত ছিল। তার থেকে এই বিস্ফোরণ ঘটেছে। তবে ঘটনার পর বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। পুলিস কিসের থেকে এই বিস্ফোরণ ঘটেছে তার তদন্ত শুরু করেছে। ফরেনসিক বিসেসজ্ঞদের ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন। এখন দেখার ফরেনসিক বিশেষজ্ঞদের তদন্তে কি রহস্য বেরিয়ে আসে। কিসের থেকে এই বিস্ফোরণ ঘটেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য