Wednesday, August 5, 2026
বাড়ি রাজ্য ত্রিপুরার সীমান্ত চৌকিতে আরএসএস-এর দ্বিতীয় সরসংঘচালক গুরুজির প্রয়াণবার্ষিকীতে সশ্রদ্ধ প্রণাম অমিত শাহের

ত্রিপুরার সীমান্ত চৌকিতে আরএসএস-এর দ্বিতীয় সরসংঘচালক গুরুজির প্রয়াণবার্ষিকীতে সশ্রদ্ধ প্রণাম অমিত শাহের

ত্রিপুরার সীমান্ত চৌকিতে আরএসএস-এর দ্বিতীয় সরসংঘচালক গুরুজির প্রয়াণবার্ষিকীতে সশ্রদ্ধ প্রণাম অমিত শাহের

লঙ্কামুড়া (ত্রিপুরা), ৫ জুন (হি.স.) : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর দ্বিতীয় সরসংঘচালক মাধব সদাশিব গোলওয়ালকর (গুরুজি)-এর প্রয়াণবার্ষিকীতে তাঁকে কোটি কোটি সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজ শুক্রবার ত্রিপুরার লঙ্কামুড়া সীমান্ত চৌকিতে সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ) সদস্যদের উদ্দেশে ভাষণ শুরু করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তিনি বলেন, পরমপূজ্য গুরুজি সাংস্কৃতিক জাতীয়তাবাদকে এক শক্তিশালী আদর্শিক ভিত্তি প্রদান করে ‘সেবা’-কে জাতি গঠনের সর্বশ্রেষ্ঠ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। তাঁর নেতৃত্বে সংঘ জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে জনজাগরণ সৃষ্টি করে জাতীয় চেতনাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।

অমিত শাহ বলেন, সামাজিক ঐক্য, অখণ্ডতা এবং আত্মমর্যাদার প্রতি উৎসর্গীকৃত তাঁর সমগ্র জীবন জাতিসেবার এক অনন্য উদাহরণ। তিনি বলেন, এখানে উপস্থিত সিংহভাগ বিএসএফ সদস্য এবং তাঁর মতো বহু স্বয়ংসেবক তথা কার্যকর্তার পরম পূজনীয় গুরুজির প্রত্যক্ষ দর্শন সম্ভব হয়নি। অথচ তাঁর নাম শুনেছেন। তবে স্বদেশী ও জাতীয় পুনর্জাগরণের বিষয়ে গুরুজির চিন্তাধারা তাঁর মতো তরুণ প্রজন্মকে সর্বদা দেশের স্বার্থে কাজ করতে অনুপ্রাণিত করে যাবে, বলেন অমিত শাহ। দেশের সাংস্কৃতিক ঐক্য, অখণ্ডতা রক্ষা এবং কার্যকর্তা নির্মাণে গুরুজির অবদান সম্পর্কে বিস্তর ব্যাখ্যা দিয়েছেন তিনি।

বিএসএফ-এর সীমান্ত চৌকিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আগর গাছের চারা রোপণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। প্রদত্ত বক্তব্যে তিনি বলেন, ‘পরিবেশ সংরক্ষণে বৃক্ষের সুরক্ষা একটি সম্মিলিত দায়িত্ব। এই নীতিকে সামনে রেখে আমাদের কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলি পরিবেশের যোদ্ধা হিসেবে নিজেদের উৎসর্গ করেছে। তাঁরা প্রকৃতি সংরক্ষণে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। গত ৬ বছরে ৭.৫ কোটির বেশি চারা রোপণ করে সেগুলোর পূর্ণ বিকাশ নিশ্চিত করতে নিয়মিত পরিচর্যা করেছেন তাঁরা। শাহ বলেন, আমরা আরও সবুজ, নিরাপদ ও সুস্থ ভারত গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।’

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha