বাড়িরাজ্যদুর্ঘটনায় প্রাণ গেল এক তরতাজা যুবকের

দুর্ঘটনায় প্রাণ গেল এক তরতাজা যুবকের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ জুন :বাইক দুর্ঘটনায় প্রাণ গেল এক তরতাজা যুবকের। ঘটনা তেলিয়ামুড়া ঘিলাতলী রাস্তার নয়নপুর এলাকায়। যুবকের নাম সাগর সরকার বয়স ২৬ পিতা মৃত সুশীল সরকার। বাড়ি তেলিয়ামুড়া থানাধীন গামাইবাড়ী এলাকায়। ঘটনায় জানা যায়, মঙ্গলবার এক বন্ধুর বাড়িতে লোকনাথ বাবার মূর্তি পৌঁছে দিয়ে কয়েকজন বন্ধু মিলে বাইকে করে তেলিয়ামুড়ার আসার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় সাগর সরকারের।

 এলাকাবাসীরা দমকল কর্মীদের খবর দিলে তারা গিয়ে দুর্ঘটনাগ্রস্ত সাগরকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে রাত প্রায় বারোটা নাগাদ। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এবং ময়না তদন্তের জন্য মর্গে রেখে দেওয়া হয় মৃতদেহটি। বুধবার দুপুর নাগাদ ময়নার তদন্ত শেষে পরিবারের হাতে তুলে দেওয়া হয় সাগরের মৃতদেহ। তার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ব্যাপারে পুলিশ জানায় রাত্র প্রায় বারোটা নাগাদ তাদের কাছে বাইক দুর্ঘটনার খবর আসে। সঙ্গে সঙ্গে তারা সেখানে গিয়ে পুরো ঘটনা তদন্ত করে এবং দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। বাইকের নম্বর টি আর ০৬ ই ৬৫৫০ ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য