বাড়িরাজ্যহাসপাতালের আবর্জনার জন্য কৃষি জমিতে চাষ করতে পারছে না কৃষকরা

হাসপাতালের আবর্জনার জন্য কৃষি জমিতে চাষ করতে পারছে না কৃষকরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ মে : বাম আমলে ধলাই জেলা হাসপাতালের উদ্বোধন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং স্বাস্থ্যমন্ত্রী তপন চক্রবর্তী। সেই সময় থেকেই বিতর্ক পিছু ছাড়ছে না ধলাই জেলা হাসপাতালের। এখন পুনরায় সমালোচনার কেন্দ্রবিন্দু সেই ধলাই জেলা হাসপাতাল। অভিযোগ, ধলাই জেলা হাসপাতালের যত আবর্জনা সিরিঞ্জ, সেলাইনের বোতল সহ সমস্ত আবর্জনা জেলা হাসপাতাল থেকে নিকটবর্তী কৃষি জমিতে যাচ্ছে, যার কারণে স্থানীয় কৃষকদের প্রচন্ড সমস্যা হচ্ছে।

কৃষি জমি হওয়া সত্ত্বেও চাষ করা সম্ভব হচ্ছে না। এই আবর্জনার কারণে আশপাশের পুকুরের মাছ চাষের জন্য সমস্যা দেখা দিয়েছে। ধলাই জেলা হাসপাতালের এই সব আবর্জনার কারণে ক্ষতিগ্রস্থ বহু পরিবার। কয়েক বছর আগে ধলাই জেলার জেলা শাসক এলাকা পরিদর্শন করেছিলেন আশ্বাস দিয়েছিলেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এই বিষয়ে ক্ষোভ উগড়ে দেন স্থানীয়রা।অন্যদিকে ধলাই জেলা হাসপাতালের মেডিকেল সুপার ছুটিতে থাকার কারণে প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয়নি। তবে এই সমস্যার দ্রুত সমাধান না হলে এলাকার লোকজন সড়ক অবরোধ করার হুমকিও দিয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য