বাড়িরাজ্যবিদ্যুৎ বিল সঠিকভাবে মিটিয়ে না দেওয়ায় প্রতিবাদে সড়ক অবরোধ

বিদ্যুৎ বিল সঠিকভাবে মিটিয়ে না দেওয়ায় প্রতিবাদে সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ মে : সঠিকভাবে বিদ্যুৎ বিল পরিশোধ না করার প্রবণতা রাজ্যের পাহাড়ি এলাকায় ক্রমশ বেড়ে চলেছে। যারা বিদ্যুৎ বিল প্রদান করছে না তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা না নিয়ে বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছে দেওয়ার সংকল্প গ্রহন করেছিল ডাবল ইঞ্জিন সরকার। যা কাল হয়ে দাঁড়িয়েছে। এখন যখন বিদ্যুৎ বিল সঠিকভাবে প্রদান করছে না তখন বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। জানা যায়, শান্তিরবাজার মহকুমা মগ পাড়ায় দীর্ঘদিন বিদ্যুৎ পরিষেবায় নাজেহাল হয়ে পথ অবরোধে বসলো স্থানীয়রা।

 অভিযোগ, বাইখোড়ার পশ্চিম চড়কবাই মগ পাড়ায় দীর্ঘদিন বিদ্যুৎতের সমস্যা লেগে রয়েছে। এর মধ্যে গত তিনদিন যাবৎ বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত মগ পাড়া এলাকার লোকজন। স্থানীয়রা জানান দীর্ঘ কয়েকবছর যাবৎ এই এলাকায় বিদ্যুৎতের ট্রান্সফরমার সমস্যার জন্য বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হচ্ছে। দপ্তরের কর্মীদের জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। স্থানীয়রা জানান বিদ্যুৎ কর্মীদের প্রতিনিয়ত জানানো হলে তারা জানান মগ পাড়া এলাকার লোকজনেরা সঠিকভাবে বিদ্যুৎ বিল পরিষোধ করে না। তাই এই এলাকায় বিদ্যুৎ পরিষেবা দেওয়া যাবে না।

 কিন্তু যারা নিয়মিত সঠিকভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করছে তারা কেন কষ্টের সন্মুখিন হবে? যেই সকল গ্রাহকরা সঠিকভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করছে না তাদের প্রতি দপ্তর সঠিক পদক্ষেপ গ্রহন করা হোক। দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য স্থানীয় লোকজনেরা বাধ্য হয়ে বাইখোড়া থেকে মুহুরীপুর যাতায়তের পথ অবরোধে বসে। সকলের দাবি আজকের দিনের মধ্যে নতুন বিদ্যুৎতের ট্রান্সফরমার দিতে হবে। বিদ্যুৎ পরিষেবা না থাকায় এলাকায় প্রানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। বৃহস্পতিবার ঈদ উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায় দীর্ঘ সময় অবরোধ চলার পরেও সরকারি কোনো আধিকারিককে আসেন নি। এখন দেখার বিষয় পথ অবরোধ মুক্ত করতে ও স্থানীয় লোকজনদের দাবী পূরনে প্রসাশন কি প্রকার পদক্ষেপ গ্রহন করে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য